Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে ভেড়া প্রদান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে  ভেড়া প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিকল্প কর্মসংস্থানের উৎস হিসাবে ১০০ জন নিবন্ধিত জেলেকে ২টি করে ভেড়া দেওয়া হয়েছে। বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আজ(২০ এপ্রিল) বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপকারভোগীদেরকে এসব ভেড়া দেওয়া হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কৃষি কর্মকর্তা শাহানা বেগম,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা আক্তার,আবু ইউছুফ নূরুল্লাহ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার প্রমুখ।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, আখাউড়া উপজেলায় ১ হাজার ৪১০ জন নিবন্ধিত জেলে আছে। গত ২০১৫-১৬ অর্থ বছর থেকে জেলেদের বিকল্প আয় বর্ধনের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেলাই মেশিন, ভেড়া, ছাগল ইত্যাদি দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৬৪০ জনকে সেলাই মেশিন এবং ৩৩০ জনকে ভেড়া ও ছাগল দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রুনামা আক্তার বলেন, বছরের নির্দিষ্ট একটা সময় জেলেরা মাছ ধরতে পারে না। তখন তাদের আয় রোজগার থাকে না। তাদের বিকল্প আয়ের জন্য এসব ভেড়া ও ছাগল দেওয়া হয়েছে। ভেড়া ও ছাগল লালন পালন করে তাদের আয় রোগজার বাড়বে বিকল্প আয়ের ব্যবস্থা হবে। তাতে তাদের সামাজিক ও আর্ত সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ