Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ২ হাজার ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  |   সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ২ হাজার ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি: আজ সোমবার ভোরে আখাউড়ায় হাসপাতালের গাড়ি দিয়ে ইয়াবা পাচারের সময় দুই হাজার ইয়াবা ও নগদ টাকাসহ আব্দুল আলীম (৩৮), তাজুল ইসলাম (৪৫) ও বাছির মিয়া (৪৮) নামক ৩ শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে আখাউড়া থানা পুলিশ স্থানীয় বাইপাস সড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট থেকে দুই হাজার পিস ইয়াবা, ঢাকা ডিজিটাল হাসপাতালের একটি গাড়ি, নগদ ৪৯ হাজার ৫০০ টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেফতার আব্দুল আলীম ঢাকা দোহার শীর্ষ মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। আখাউড়া তারাগন গ্রামের তাজুল ইসলাম আখাউড়া পৌরসভা যুবলীগের সভাপতি প্রার্থী এবং আখাউড়া রাধানগর কলেজপাড়ার বাছির মিয়া আখাউড়া সড়ক বাজার ব্যবসায়ি কমিটির নির্বাচিত মেম্বার বলে স্থানীয় ভাবে খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ