Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার দক্ষিণ ইউনিয়নের স্থলবন্দরের পশ্চিমে বঙ্গের চর মসজিদের পাশে রাতে ভেকু দিয়ে কাজ করার সময় সমস্যা হলে। সফিকুল ইসলাম নামে এক ইলেকট্রিশিয়ানকে দিয়ে তার জোড়া দেওয়ার সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সফিকুল ইসলাম (৪২) উপজেলার দক্ষিণ ইউপির কেন্দাই গ্রামের মরহুম মালেক মিয়ার পুত্র। নিহতর পরিবারের সদস্যরা জানান, বিদ্যুতের কাজ করার কথা বলে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাবেদ-উল ইসলাম বলেন, এবিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ