Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচ বছরের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন তুষার (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে (১৭ জুলাই) পৌরশহরের কল্যান সাগর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন তুষার ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার (১ নং) ওয়ার্ডের কাটুলিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তুষারের পরিবার কল্যান সাগর এলাকায় বসবাস করছে।

স্থানীয়রা ও পুলিশ জানান , ভূক্তভোগী শিশুর বাবা রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করেন। সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে বৃষ্টি চলাকালীন সময়ে ভুক্তভোগী শিশুটি দোকান থেকে খাবার কিনতে বের হয়। এ সময় অভিযুক্ত তুষার শিশুটিকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ির অদূরে নির্জন স্থানে একটি গাছতলায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অনেকক্ষণ ধরে শিশুটি ঘরে না আসায় পরে শিশুটিকে খুঁজতে গিয়ে শিশুটির মা তাকে রক্তাক্ত ও কান্নারত অবস্থায় দেখতে পান। মায়ের সন্দেহ হলে শিশুর কাছে জানতে চাইলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা তার মাকে জানায়।

বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় বিক্ষুব্দ জনতা অভিযুক্ত তুষারকে ধরে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দেয়। জাতীয় জরুরি সেবা থেকে বার্তা পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা “৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ