Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।

অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সভাপতি আবুল ফারক বকুল, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সংগঠক, যুবকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া যুবকদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উপকারভোগীদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ