Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার আসামীর ছুরিকাঘাতে এএসআই নিহত

  |   শুক্রবার, ১৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার আসামীর ছুরিকাঘাতে এএসআই নিহত

আশরাফুল মামুনঃ   আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদক মামলার আসামী ধরতে গিয়ে এক এএসআই ছুরিকাঘাতে নিহত হয়েছে।

এসময় আরো এক এএসআই আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চাঁনপুর বাজার এলাকায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানার এএসআই আমির হোসেন (৩৫) ও এএসআই মনি শংকর চাকমা (৩৪) গ্রেফতারী পরোয়ানার আসামী চানঁপুর বগাহাটি গ্রামের মুসা মিয়ার ছেলে মামুনকে ধরতে যায়। সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামের চাঁনপুর মাছ বাজারে মাদক মামলার আসামী মামুনকে খোঁজ করতে থাকে।

এসময় মামুন ধারালো অস্ত্র দিয়ে এএসআই আমির হোসেনের বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমানসহ জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তারা জেলা সদর হাসপাতালে ছুটে আসেন। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মাদক মামলার আসামীর খোঁজ নেবার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত এএসআই আমির হোসেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মোনতাজ আলীর পুত্র। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এবিএম মুসা চৌধুরী জানান, বুকের বামপাশে ফুসফুসে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ