নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর হরযত শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) দুপুরে দরগাহ্ শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সাংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ১০ আগস্ট সোমবার থেকে ১৬ আগস্ট রবিবার পর্যন্ত মাজারের ওরস মোবারক অনুষ্ঠিত হবে এবং ১৪ আগস্ট শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
ওরসে আগত ভক্তবৃন্দের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পরিমান সিসি ক্যামেরা, আনসার, পুলিশ, র্যাব, নৌ বাহিনীর সদস্যসহ একাধিক ম্যাজিস্ট্রেট টিম সর্বদা নিয়োজিত থাকবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখাউরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দরগাহ্ শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি তাপসী রাবেয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু ও সদস্য কাজির শরীফ খাদেম। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন এবারের পবিত্র ওরসে সারা দেশ থেকে লাখ লাখ ভক্তবৃন্দের আগমন ঘটবে। তাদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তাদের জন্য সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদুল কাদের, সাবেক কাউন্সিলর তাকদীর খান খাদেমসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।