Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু…….

  |   বুধবার, ০৬ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু…….

মো: আনিছুর রহমান: আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা-প্রশাসন থেকে ভারতের ঠিকাদার প্রতিষ্ঠান ইরকন প্রতিষ্ঠান এই প্রকল্পের ভূমি বুঝে নিয়েছে। আগামী সপ্তাহ থেকে এই প্রকল্পের কাজ পুরো দমে শুরু হবে বলে ঠিকারদার প্রতিষ্ঠান ইরকন এর এক কর্মকর্তা জানিয়েছে। আগামী দেড়-বছরের মধ্যে এই পকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় অর্থ সহযোগিতায় এই রেললাইন নির্মাণ এর কাজ  শুরু হয়েছে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পর্যন্ত ১০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। আখাউড়া-কসবার মধ্যবর্তী রেলওয়ে ষ্টেশন গঙ্গাসাগর হতে সীমান্ত এলাকার শিবনগর পর্যন্ত এই বাণিজ্যিক প্রয়োজনীয় রেলপথটি নির্মাণ হবে। এ বিষয়ে গত ২১ মে সোমবার দুপুরে ঢাকা কমলাপুরস্থ রেলভবনে দুই দেশের চুক্তি সই হয়।
ভারতীয় নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স টেক্সমাকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তি সই করে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টেক্সমাকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট সারথ শর্মা চুক্তিতে সই করেন। ঐ সময় বাংলাদেশের রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক ও সচিব মোঃ মোফাজ্জল হোসেন সহ উভয় পক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ