Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

  |   বুধবার, ২৪ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

আখাউড়া প্রতিনিধিঃ ব্যাংকিং সেবাকে মানুষের অতি নিকটে পৌছে দেওয়ার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

এটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ আখাউড়া শাখার অধীনে ৭ম এজেন্ট আউটলেট। আজ বুধবার সকাল ১১টার দিকে মের্সাস আনিকা এন্টার প্রাইজের স্বত্বাধীকারি মোঃ আনিসুর রহমানের তত্বাবধানে কর্ণেল বাজারের স্বরণিকা সুপার মার্কেটের ২য় তলায় সামাজিক দুরুত্ব বজায়রেখে সীমিত পরিসরে আলোচনা সভা, দোয়া ও ফিতা কেটে এ এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া ইসলামী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আবুল বাশার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন শফিক আলেয়া, মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া ইসলামী ব্যাংকের লিগ্যাল এডভাইজার এডভোকেট কবির হোসেন, কর্ণেল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশারসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ