Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

৬ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর

অমিত হাসান অপু#   |   সোমবার, ১৯ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

৬ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬দিনের ছুটিতে পরেছে আখাউড়া স্থলবন্দর।আগামীকাল(১৯ জুলাই)মঙ্গলবার থেকে রবিবার(২৫ জুলাই)রবিবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশন ও স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।তবে এসময় দু-দেশে আটকে পরা যাত্রী নিজ নিজ দেশে ও কুটনৈতিক ব্যক্তিদের আসা যাওয়া অব্যাহত থাকবে।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা এবং শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ২০ জুলাই মঙ্গলবার থেকে ২৫ জুলাই রোববার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এসময় আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি স্বাপেক্ষে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বলেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।বিষয়টি আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ