Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া স্থলবন্দর দিয়ে তিন মাস পর মাছ রফতানি শুরু

  |   সোমবার, ২৯ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দর দিয়ে তিন মাস পর মাছ রফতানি শুরু

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয় করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৯৫ দিন বন্ধ থাকার পর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ত্রিপুরায় মাছ রফতানি ফের শুরু হয়েছে।

আজ সোমবার সকাল থেকে মাছ রফতানি কার্যক্রম শুরু হয়।মাছ রপ্তানি শুরু হওয়ায় আখাউড়া স্থল বন্দরের ব্যবসায়ীদের মাঝে প্রাণচঞ্চল্লতা ফিরে এসেছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো:সফিকুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে মার্চের ২৪ তারিখ থেকে বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতীয় কতৃপক্ষ দীর্ঘ ৩ মাস পর দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে আজ সোমবার সকাল থেকে পূণরায় আখাউড়া স্থলবন্দরে মাছ রফতানি শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের কাষ্টম কর্মকর্তা মো:যোবায়ের আহম্মেদ জানান,আজ সোমবার সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় মাছ রফতানি বন্ধ ছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ