শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

  |   সোমবার, ২৬ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৭৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

মো:নাজিরুল হক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. হিরণ চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। হিরণ চৌধুরীর বাড়ি উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে। পেশায় তিনি অটোরিকশা চালক।পরিবারেরর লোকজন জানান, হিরণ চৌধুরী রবিবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

এদিকে খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ সেখানে ছুটে যায়। বেলা ১১টায় এ রিপোর্ট লেখার সময় পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া করছে। অটোরিকশা ছিনিয়ে নিতে এ হত্যাকান্ড ঘটনো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ