Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া পৌরসভা নিয়ে পরিকল্পনার কথা সাংবাদিকদের জানালেন – মনসুর মিশন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া পৌরসভা নিয়ে পরিকল্পনার কথা  সাংবাদিকদের জানালেন – মনসুর মিশন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। মঙ্গলবার (২ জুন) সকাল ১১ টায় পৌর শহরের সড়ক বাজার গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে আখাউড়া পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান এবং নির্বাচনে সাংবাদিকহ সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আখাউড়া পৌরসভার মেয়র প্রার্থী আবুল মনসুর মিশন বলেন, আমাদের প্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপির পাশে থেকে সক্রিয় রাজনীতি করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আখাউড়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যেই আমি এবার ‘মেয়র’ পদে প্রার্থী হব। পৌরসভা নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। জনগণের ভোটে আমি নির্বাচিত হলে যানজট সমস্যার সমাধানে প্রথমেই উদ্যোগ নিব। এছাড়া শহরের কালন্দি খাল আবর্জনা মুক্ত করে বক্সকালভার্ট করার পরিকল্পনা রয়েছে। ওয়াক ওয়ে গড়ে তুললে আখাউড়া সৌন্দর্য অনেকগুন বৃদ্ধি পাবে। তাছাড়া পৌর নাগরিকদের হয়রানি মুক্ত সেবা প্রদানে করনীয় সব কিছু করবো। সততা ও নিষ্ঠার সাথে উন্নয়ন কাজ করবো।

এসময় তিনি পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও ব্যক্তিগত তথ্য সম্বলিত লিফলেট সাংবাদিকদের হাতে তুলে দেন। তিনি ছাত্র জীবনে সাংবাদিকতা করেছেন জানিয়ে বলেন সাবেক সহকর্মী হিসেবে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চাই। মতবিনিময় সভায় আখাউড়ার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ