Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বয়কটের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন

  |   সোমবার, ১২ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বয়কটের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন

আখাউড়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনলাইনের সমাবর্তন বয়কটের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে এক শিক্ষার্থী।

সোমবার দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ওই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স (সম্মান) সমাপ্ত করা শিক্ষার্থী মুমিত হাসান জামির।

তিনি আখাউড়া উপজেলার কলেজ পাড়ার বাসিন্দা।সংবাদ সম্মলনে মুমিত হাসান জামির বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস কনভোকেশন করার জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছে।

আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী আছে। কর্তৃপক্ষ এখন এই করোনাকালে লকডাউনের মধ্য তাড়াহুরা করে ১২ জুলাই অনলাইন কনভোকেশনের আয়াজন করেছে।

আমরা অনলাইন কনভোকেশন করতে আগ্রহী নই। আমরা কর্তৃপক্ষকে বলেছিলাম করোনা পরবর্তীতে ক্যাম্পাসে কনভোকেশনের আয়াজন করার জন্য।

কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবী উপেক্ষা করে অনলাইন কনভোকেশন আয়াজন করছে। সকল শিক্ষার্থীরা এ কনভোকেশন বয়কট করার ঘাষণা দিয়েছি। আমরা কেউ অনলাইন কনভোকশন যুক্ত হব না।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সারাজীবনর স্বপ্ন থাকে ক্যাম্পাস কনভোকেশন করার। গ্রাজুয়েশন করার পর গাউন আর গিফট পাওয়া সকল শিক্ষার্থীর মৌলিক অধিকার। কর্তৃপক্ষ মাত্র কয়োকজন কে গাউন ও টুপি দিয়েছে। আমরা বহু শিক্ষার্থী গাউন টুপি থেকে বঞ্চিত হয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ