Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আগরতলা স্থলবন্দরকে বেনাপোল বন্দরের মত উন্নত করার চেষ্টা হচ্ছে -বিক্রম দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আগরতলা স্থলবন্দরকে বেনাপোল বন্দরের মত উন্নত করার চেষ্টা হচ্ছে -বিক্রম দোরাইস্বামী

ভারতে করোনা ভ্যাকসিন এর উৎপাদন বাড়ানো হয়েছে আমরা আশা করছি চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।তবে কবে নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যাবে তার কোনো দিনক্ষণ চূড়ান্ত করে বলেননি তিনি।

এ সময় তিনি বলেন গত চার মাসে বাণিজ্য বেড়েছে দু’দেশের।রেলের মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি বেড়েছে।দু’দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক,নৌপথ, রেলপথ উন্নত করা হচ্ছে।এতে করে দু’দেশই লাভবান হবে। আগরতলা স্থলবন্দর কে বেনাপোল বন্দরের মত উন্নত করার চেষ্টা হচ্ছে।

তিনি আজ বুধবার(৮আগষ্ট)দুপুরে সড়কপথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবার সময় আখাউড়া সীমান্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।এসময় তিনি আরো বলেন দু’দেশের মধ্যে টুরিস্ট ভিসা ব্যতীত ফ্যামিলি,ব্যবসা,চিকিৎসা ভিসা চালু আছে বিমান যোগাযোগ শুরু হয়েছে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে টুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবার সময় স্থলবন্দরে তাকে অভ্যর্থনা জানানো হয়।এসময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, কসবা সার্কেলের এএসপি নাহিদ হাসান,আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ