Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

উচ্চতর শিক্ষার জন্য সরকারের সহযোগীতা চাইলেন আখিঁনূর

  |   রবিবার, ৩০ মে ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

উচ্চতর শিক্ষার জন্য সরকারের সহযোগীতা চাইলেন আখিঁনূর

স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে আখিঁনূর।সে কৃষি ইনষ্টিটিউট হোমনা কুমিল্লা থেকে ২০১৬-১৭ সেশনেই ছাত্রী।কারিগরি বোর্ডের অধিনে ডিপ্লোমা ইন এগ্রিকালচারে গত(২৭মে)এবারের রেজাল্টে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট CGPS 4.00 পেয়ে উত্তীর্ণ হয়েছে।

আখিঁনূর উপজেলার ঝিকুটিয়া গ্রামের মৃত মজিবুর রহমান মুন্সির মেয়ে তার বাবা তিন বছর আগে মারা গেছেন। তার দুটি বোন শারীরিক প্রতিবন্ধি অনেক চড়ায় উৎরাই টিউশনি করে এটুকু লেখাপড়া করেছেন আখিঁনূর।সে বিবাহিত সারে চার বছর আগে বিয়ে হয় আখিঁনূরের।তার একটি একবছরের বাবু রয়েছে।তার স্বামী ঋণগ্রস্থ এঅবস্থায় তার পরিবারের পক্ষে উচ্চতর শিক্ষার খরচ চালানো সম্ভব হচ্ছেনা।

তার সহপাঠি ক্লাসমেট লতিফুর রহমান বলেন,দীর্ঘদিন সে আমাদের সাথে লেখাপড়া করেছে।প্রচুর পরিশ্রম করেছে তারই ফল সরুপ সে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।যদি সে আর্থিক সহযোগিতা ও লেখা পড়ার প্রতিকুল পরিবেশ পাই তাহলে সে ভাল অবস্থানে চলে আসবে।

তার মা রেনুয়ারা বেগম বলেন,আমার মেয়েটা অনেক কষ্টকরে লেখাপড়া করছে।সে আরো উপরের লেভেলে পড়তে চাই।তিনি তার মেয়ের লেখাপড়ার খরচের জন্য সমাজের বিত্তবান ও এলাকার স্থানীয় সাংসদ আইমন্ত্রী আনিসুল হকের সহযোগীতা কামনা করেছেন।

আখিঁনূর বলেন, আমি কৃষি ইনষ্টিটিউট হোমনা কুমিল্লা থেকে ২০১৬-১৭ সেশনের ছাত্রী।কারিগরি বোর্ডের অধিনে ডিপ্লোমা ইন এগ্রিকালচারে গত(২৭মে)এবারের রেজাল্টে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট CGPS 4.00 পেয়েছি।আমাকে এখান পর্যন্ত আসতে অনেক সংগ্রাম করতে হয়েছে। দৈনিক ছয় থেকে আটটি টিউশনি করেছি।আমি সবসময় দৈর্য সহকারে চেষ্টা করতাম চাপে থাকতাম যে আমাকে CGPS 4.00 পেতে হবে।আমার উচ্চতর পড়াশুনার যথেষ্ট আগ্রহ আছে।এখন আমার যে অবস্থা আমার পক্ষে উচ্চতর পড়া শুনা করা সম্ভব নয়।এ অবস্থায় আমি গুণীজন,যারা সমাজে ভাল অবস্থানে আছেন, এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক,প্রধান মন্ত্রী শেখ হাসিনার সদয় সহযোগীতা কামনা করছি যাতে করে আমি লেখাপড়াটা চালিয়ে যেতে পারি।আখিঁনূরের মোবাইল নং ০১৭০১০৬৭৭৩৬।

আখাউড়া উপজেলা নির্বহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম জানান,আমরা যতদুর জানতে পারলাম আখিঁনূর একজন মেধাবী ছাত্রী।পারিবারিক অভাব অনটনের মাঝে সে এতটুকু এসেছে।তার দুটি বোন যদি প্রতিবন্ধি হয়ে থাকে তাদের প্রতিবন্ধি ভাতা যথাযত ভাবে দেওয়ার চেষ্টা করব।যেহেতু সে ডিপ্লোমা করেছে সে যদি চায় উপজেলার মহিলা বিষয়ক এবং যুব উন্নয়নের মাধ্যমে তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করে সে যেন আত্নকর্মসংস্থানের একটি সুযোগ সৃষ্টি করে পারে সে বিষয়ে তাকে সহযোগিতা করা যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ