Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

‘সংসদ নির্বাচনে অংশ নেবেন সাকিব-মাশরাফি’

  |   মঙ্গলবার, ২৯ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

‘সংসদ নির্বাচনে অংশ নেবেন সাকিব-মাশরাফি’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা এবং টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।মঙ্গলবার (২৯ মে) দুপুরে একনেক বৈঠক শেষে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ কথা জানান।পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘মাশরাফি নির্বাচন করতে পারেন, করলে আপনারা ভোট দেবেন’ তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলেননি মন্ত্রী। এদিকে কোন আসন থেকে সাকিব আল হাসান নির্বাচনে দাঁড়াচ্ছেন তাও নিশ্চিত করে জানাননি পরিকল্পনামন্ত্রী।মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে (মাশরাফি) সহায়তা করবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।তিনি বলেন, আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন।এখন মাশরাফি, সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবে। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত। আইসিসিতে এখন খারাপ লোকগুলো আর নেই, এটা আমাদের সবার বিজয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ