Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নেমে গেলো লাতিনের শেষ পতাকা..

  |   শনিবার, ০৭ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নেমে গেলো লাতিনের শেষ পতাকা..

মোঃ সাইফ খান: 

পেরু গ্রুপ পর্ব থেকে, দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা ও কলোম্বিয়া। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টিকে ছিল প্রথম আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে উরুগুয়ে বিদায় নেয়ার পর লাতিন আমেরিকার শেষ পতাকাটা ছিল ব্রাজিলের হাতে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে শক্ত হাতে থাকা লাতিন আমেরিকার পতাকাটাও নেমে গেল। নামিয়ে দিলো ইউরোপের দল বেলজিয়াম। দুই আসর পর আবার লাতিন ছাড়া বিশ্বকাপের সেমিফাইনাল।

বিশ্বকাপের ৮৮ বছরের ইতিহাসে লাতিন আমেরিকার কোনো দেশ ছাড়া সেমিফাইনাল হতে যাচ্ছে পঞ্চমবারের মতো। প্রতিবারই আয়োজক ছিল ইউরোপের দেশ। পঞ্চমবারের মতো ইউরোপের ধাক্কায়ই শেষ চারের আগে বিশ্বকাপ শেষ হলো পেলে, ম্যারাডোনাদের অঞ্চলের দেশগুলোর।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক উরুগুয়ে। পরের আসর বসেছিল ইতালিতে। ১৯৩৪ সালের সেই বিশ্বকাপের শেষ চারে জায়গা হয়নি কোনো লাতিন দলের। ইতালির ঘরে যায় শিরোপা, রানার্স আপ চেকোস্লাভাকিয়া। অন্য দুই সেমিফাইনালিস্ট ছিল জার্মানি ও অস্ট্রিয়া।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে। স্বাগতিকরা চ্যাম্পিয়ন হয় ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে। সেমিফাইনালের অন্য দুই দেশ ছিল পর্তুগাল ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপের সেমিফাইনালও ছিল লাতিনবিহীন। ইতালি শিরোপা পুনরুদ্ধার করে ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে। সেমিফাইনালের অন্য দুই দল ছিল পোল্যান্ড ও ফ্রান্স।

রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়েকে বিদায় করা ফ্রান্স আর ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করা বেলজিয়াম সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হবে ১০ জুলাই। শনিবার সেমিতে ওঠার লড়াইয়ে নামবে ইংল্যান্ড-সুইডেন ও রাশিয়া ক্রোয়েশিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ