Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আওয়ামী ছাত্র পরিষদ ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে আ’লীগের কোনো সম্পর্ক নেই: আ’লীগ

  |   শুক্রবার, ১৫ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আওয়ামী ছাত্র পরিষদ ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে আ’লীগের কোনো সম্পর্ক নেই: আ’লীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আওয়ামী ছাত্র পরিষদ ও মুক্তিযুদ্ধ মঞ্চ নামে সংগঠনের নামে তথাকথিত সংগঠনের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মনির হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে উল্লেখিত দুটি সংগঠনের নামে বিভিন্ন সময় আওয়ামীলীগ এর নীতি ও আদর্শের পরিপন্থি বিভিন্ন বক্তৃতা-বিবৃতি প্রকাশিত হচ্ছে যা খুবই নিন্দনীয়। এছাড়া আওয়ামী ছাত্র পরিষদ বাংলাদেশ আওয়ামীলীগ অনুমোদিত কোনো সংগঠন নয় এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে বীর মুক্তিযোদ্ধাদের কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে আরো বলা হয়, এ দুটি সংগঠনের সাম্প্রতিক কিছু প্রচারণায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আচরণ পরিলক্ষীত হচ্ছে।

বিবৃতিতে জেলা আওয়ামীলীগ প্রশাসনকে আওয়ামী ছাত্র পরিষদ ও মুক্তিযুদ্ধ মঞ্চের কার্যক্রম তদন্তের আওতায় আনার আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ