Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ

  |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগউঠেছে, প্রতিবাদ করে লাঞ্ছনার শিকার হয়েছেন উপজেলা ছাত্রলীগেরসাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।

সরেজমিন খোজনেয়ার সময় টিসিবির পণ্য ক্রেতারা জানায়, আজ বৃহস্প্রতিবার সকালে টিবিসিরপণ্য বিক্রয় শুরু হয়। ডিলারের পক্ষে কমপক্ষে ২০ জন মানুষ ট্রাক থেকেপন্য বিক্রয় করছিলেন, এই ২০ জন তাদের পরিচিত লোকজনকে ডেকেপণ্য তুলে দিয়েছেন কিন্তু সাধারন মানুষ অনেকেই টিবিসির পণ্য ক্রয়করতে পারেনি। খেজুর ও ডাল কেউ পায়নি, এগুলো ২০ জনের হাতেইশেষ হয়ে যায়।

পণ্য না পেয়ে লোকজন হতাশ হয়ে বাড়িতে ফেরার সময় ঘটনারপ্রতিবাদ করায় সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকমনির হোসেনকে লাঞ্ছিত করে ডিলারের নিয়োজিত বাবুল নামে একব্যক্তি।এতে করে তাৎক্ষনিক সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

টিসিবির পণ্যবিক্রয়ের নির্ধারিত ডিলার মো:মোতাহার হোসেন জানান, সঠিক নিয়মেই সরকারী কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে মালামাল বিক্রি করা হয়েছে।ক্রেতার উপস্থিতি বেশি হওয়ায় অনেকে তা পায়নি।

টিসিবির পণ্য বিক্রয়ে দায়িক্ত প্রাপ্ত সরকারী কর্মকর্তা উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দীন বলেন, প্রত্যেকেই একাধিক বার টিসিবির পণ্য ক্রয় করাতে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য সরকারী টিসিবির পণ্য বিক্রিতে সামাজিক দুরত্ব বজায় রাখতে আজ বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী সরকারী কলেজ মাঠে এর কার্যক্রম শুরু হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ