Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ৩০০ সিলিন্ডারসহ বসুন্ধরা এলপি গ্যাসের গাড়ি দুর্ঘটনা

  |   মঙ্গলবার, ২২ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ৩০০ সিলিন্ডারসহ বসুন্ধরা এলপি গ্যাসের গাড়ি দুর্ঘটনা

আনিসুর রহমান:
আখাউড়া-মোগড়া সড়কের নয়াদিল এলাকায় গ্যাস ভর্তি বিপুল পরিমান সিলিন্ডারসহ বসুন্ধরার একটি গাড়ি খাদে পড়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। আজ বিকাল পোনে ৪টায় এই দুর্ঘটনা ঘটে তবে কেউ হতাহত হয়নি। চালকের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বিকাল পোনে ৪টায় আখাউড়া-কসবাগামী বসুন্ধরা এলপি গ্যাস ভর্তি ঢাকা মেট্রো-ট-২২-১৩৬১ নম্বরের একটি ট্রাক আখাউড়া-মোগড়া সড়কের নয়াদিল বরাবর খাদে পড়ে উল্টে যায়। ভারী বর্ষণের কারণে সড়কের বেহাল পরিস্থিতিতে চালকের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটে বলেও তারা জানান।
গাড়ির চালক মহসীন মিয়া (৩২) জানায়, বসুন্ধরা এলপি গ্যাস ভর্তি ২০০ ও গ্যাসবিহীন ১০০ সিলিন্ডার নিয়ে আখাউড়া থেকে কসবায় রওয়ানা হয়। নয়াদিল বরাবর গাড়ি সাইট করতে চাইলে সড়ক ধসে গাড়িটি উল্টে যায়। গাড়ির সব সিলিন্ডার বিলের পানিতে ছিটকে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টায় গাড়িটি উদ্ধার হয়নি। তবে গাড়ির চালকসহ কয়েকজন পানিতে ছিটকে পড়া সিলিন্ডারগুলো উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ