| বুধবার, ২৩ মে ২০১৮ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আশ্রাফুল মামুন, : নৌ-প্রটোকল চুক্তির আওয়াতায় ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের স্টিল পাইপ পরিবহন শুরু হয়েছে। প্রথমদিনে ১৬৪ মেট্রিকটন স্টিল পাইপ ৯ টি ট্যাংক লড়িতে করে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছে।
বুধবার দুপুর থেকে আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে এই মালামাল পরিবহর শুরু হয়। এর আগে গত ৬ মে বিকালে ১৭’শ ৩১ টন স্টীল পাইপ নিয়ে ভারতীয় জাহাজ এমভি মহাদেব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌছে।
১৯৭২ সালের নৌ প্রটোকোল চুক্তির ট্রান্সশিপমেন্ট এর আওতায় ৪৫০ কিলোমিটার জলপথ ও স্থলপথ ব্যবহার করে বিভিন্ন মালামাল নিচ্ছে ভারত। এই চুক্তির আওতায় এর আগে মানবিক কারণ দেখিয়ে ভারত প্রথমে পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রাংশ ও পরে কয়েক দফায় ফ্লায়েস, রড, স্টীল সীট, চাল পরিবহন করেছে।
এরই ধারাবাহিকতায় ভারতের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭’শ ৩১ টন স্টীল পাইপ নিয়ে এমভি মহাদেব ভারতীয় জাহাজ গত ৬ মে রোববার আশুগঞ্জ নৌবন্দরের কাছে মেঘনা নদীতে নোঙর করে। এই পাইপ পরিবহনে বাংলাদেশ প্রতিটনে ভয়েজ পারমিশন ফি, পাইলট অবস্থান ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল ফি, নিরাপত্তা ফিসহ প্রতি টনে ১৯২ টাকা করে পাবে।