Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় গঙ্গানগর প্রবাসীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আখাউড়ার আলো২৪ডেক্স:   |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় গঙ্গানগর প্রবাসীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ নং মোগড়া ইউনিয়নে গঙ্গানগর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে এবং কবরবাসীদের স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় গঙ্গানগর পশ্চিমপাড়ায় এ ইফতার মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন (মনির) এর সভাপতিত্বে মোগড়া বাজারের ব্যবসায়ী মোঃ শাহ্ আলম নিজামী ও সমাজসেবক মোহাম্মদ সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম নিছার ভুঁইয়া, সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন চোষন, মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিম ভুঁইয়া, সাবেক মেম্বার ফারুক আহমেদ, মোগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম রতন, মোগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনির হোসেন, গঙ্গানগর জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম ওয়াহেদী সহ আরো অনেকে। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন করতে দেশ ও প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরপ্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ