Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

  |   রবিবার, ০৩ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারী ভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে তালিকাভূক্ত প্রকৃত কৃষকদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক কৃষক নির্বাচনের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার ১০৬৮ জন তালিকাভূক্ত কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ৭৪০জন কৃষক নির্বাচিত হয়।তারা মণ প্রতি ১০৪০ টাকা মূল্যে সর্বোচ্চ ১০০০কেজি ধান বিক্রি করতে পারবেন।

 

শনিবার আখাউড়া উপজেলা পরিষদ মিলায়তনে এ লটারীর কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা প্রসাশন,খাদ্য বিভাগ এবং কৃষি বিভাগের আয়োজনে লটারী অনুষ্ঠানে উপস্থিত থেকে এর কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, কৃষি কর্মকর্তা শাহানা বেগম প্রমূখ।

 

কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান,আখাউড়ায় এ বছর ৭৪০জন কৃষক থেকে ৭৪০ মেট্রিকটন ধান ক্রয় করবে খাদ্য অধিদপ্তর। খাদ্য অধিদপ্তরের এই তালিকা কৃষি বিভাগের মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ১০৬৮ জন কৃষকের তালিকা তৈরী করেছেন।তার মধ্যে ৭৪০ জন কৃষক লটারীর মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ