Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু…

  |   সোমবার, ০২ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু…

গ্যাস সংকটের কারণে টানা ১৪ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন। সোমবার ভোর থেকে উৎপাদনে ফিরেছে কারখানাটি।

দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে গেল বছরের ১৯ এপ্রিল আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।

পুরো মাত্রায় চালু রাখতে আশুগঞ্জ সার কারখানায় ৪৮ থেকে ৫২ এম এম সিএফ গ্যাস প্রয়োজন হয়।

তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়। এর ফলে প্রতিদিন ১২শ’ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে।কারখানা বন্ধের পর থেকেই পুনরায় গ্যাস সরবাহের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এর শ্রমিকরা। পরে গত ১৩ জুন কারখানার পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গেল কয়েকদিনের চেষ্টার পর সোমবার ভোর থেকে উৎপাদনে ফিরে সার কারখানা।

বিসিআইসির পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আলী আক্কাস বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানায় সারের মজুদ না থাকলেও বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে কারখানার কমান্ড এরিয়াভুক্ত সাত জেলায় সার সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। সুএ জাগো নিওজ

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ