Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় দুই মর্টার সেল ধ্বংস করেছে সেনাবাহিনী।

  |   শনিবার, ২১ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় দুই মর্টার সেল ধ্বংস করেছে সেনাবাহিনী।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা অবিস্ফোরিত দুটি মর্টার সেল ধ্বংস করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ এলাকায় একটি খোলা মাঠে মর্টার সেল দুটি ধ্বংস করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দাভাগ বাজারের পাশের একটি পুকুরে মর্টার সেল দুটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে কসবা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেল দুটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মালেক জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার মন্দাভাগ গ্রামের বাজারের পাশে একটি পুকুরের পানি সেচে ফেলা হয়। এ সময় স্থানীয় জাকির মিয়া ও সুখন মিয়া পুকুরের মধ্যে মর্টার সেল দুটি দেখতে পায়। তারা কসবা থানা পুলিশকে বিষয়টি জানায়। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টার সেল উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখে।

পরে কুমিল্লা সেনানিবাসে আর্টিলারী ইউনিটের অধিনায়ককে বিষয়টি জানানো হয়। শনিবার বিকেলে মেজর হোসনে আরার নেতৃত্বে সেনাবাহিনীর একটি বোমা বিস্ফোরক দল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসে। এরপর বিকেল ৪টায় একটি ও ৫টায় আরেকটি মর্টার সেল ধ্বংস করা হয়।

ধ্বংস করা ওই সেল দুটিতে লিখা ছিল ( 117 MK 18 CO5/64 LOT 54) । সেল দুটি লম্বায় প্রায় ১৪ ইঞ্চি ছিল বলে জানিয়েছে ওসি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ