Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  |   মঙ্গলবার, ১২ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

Default Image

কসবা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৬) ও সামিয়া আক্তার (১০) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) পৌর এলাকার পানাইয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ও সামিয়া ওই গ্রামের নরসুন্দর বাবুল মিয়ার মেয়ে । এ ঘটনায় পুরো গ্রামে চলছে শোকের মাতম । দুই মেয়েকে হারিয়ে বাব-মা দুজনই বাকরুদ্ধ হয়ে পড়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় সুমাইয়া ও তার বড় বোন সামিয়া। গোসল করার সময় হঠাৎ করে পানিতে পড়ে যায় বড় বোন সামিয়া। সামিয়া পানিতে পড়ে গেলে বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন সুমাইয়াও পানিতে পড়ে যায়। দুই বোনই পানিতে তলিয়ে যায়। পাশে থাকা অপর একটি মেয়ে গিয়ে সামিয়া ও সুমাইয়া পানিতে পরে যাওয়ার খবর জানায় তাদের মা বাবাকে। মা-বাবা ও বাড়ির লোকজন এসে তাদেরকে পানির নিচ থেকে উদ্ধার করে।

পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করে। একই পরিবারের দুই বোনের মৃত্যুতে পুরো গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ