Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় বিপুল পরিমান গাঁজাসহ জ্বালানি মন্ত্রণালয়ের ষ্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ গ্রেফতার ৩

  |   শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় বিপুল পরিমান গাঁজাসহ জ্বালানি মন্ত্রণালয়ের ষ্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ গ্রেফতার ৩

 মো:সাইফ খান# ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ১৮০ কেজি গাঁজাসহ জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

এ সময় গাঁজা পাচারের অভিযোগে মাইক্রোবাসটির চালকসহ তিনজনকে আটক করা হয়। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইয়ূমপুর ইউপির কামালপুর থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. রিপন (২৪), কসবার কামালপুরের চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরার আবুল হোসেনের ছেলে গিয়াস (২২)।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাইয়ূমপুর ইউপিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে জ্বালানি মন্ত্রণালয় তিতাস গ্যাস প্রকল্পে নিয়োজিত স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৫-৯৮০২) কামালপুর হাজি মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়ক দিয়ে গ্রামের ভেতর থেকে বের হতে দেখে পুলিশ সদস্যরা।

এ সময় সেটি জব্দ করে তল্লাশিকালে উক্ত পরিমাণ গাঁজা পাওয়া যায়। পরে মাইক্রোবাসটির চালকসহ ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মৃনাল দেবনাথ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ