Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় বি এন পির ১২০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় বি এন পির ১২০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মো:সাইফুল ইসলাম

বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় দুই হাজার  কর্মহীন,দুস্ত পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক নাছির উদ্দীন হাজারীর বাসভবনে কসবা উপজেলার করোনা আতংকে অসহায় ও কর্মহীন ১২০০শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়।

আখাউড়া উপজেলা বি এন পির সাধারন সম্পাদক আবুল মুনসুর মিশন জানান,বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বি এন পির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এম পি মুশফিকুর রহমান ও জেলা বি এন পির সহসভাপতি নাছির উদ্দীন হাজারীর পক্ষে আজ কসবায় ১২০০ শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।আগামীকাল আখাউড়ায় ৭০০ শত পরিবার ব্রাহ্মণবাড়িয়া কৃষক দলের ১০০শত পরিবার এবং উনার নিজ গ্রামে চান্দপুরে ১৫০ পরিবারের মাঝে নগদ ৩০০ শত টাকা করে বিতরণ করা হবে।

কেন্দ্রীয় কৃষকদল নেতা নাছির উদ্দীন হাজারী জানান,বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কসবা,আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া শহরে  ২০০০ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। কর্মহীন হয়ে পরা সাধারন মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হবে বলেও তিনি জানান।

খাদ্য বিতরণের সময় কসবা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি আনোয়ার হোসেন্,যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক আলমগীর কবির,যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সরকার, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ছোটন ছাত্রদল নেতা মোহন সরকার, এন আপে্ল, সাদ্দাম হোসেনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া থেকে বিএনপি’র সর্বশেষ মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য নাসির উদ্দিন হাজারীর নিজ অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ