শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ

কসবা সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবি) জেলার কসবা উপজেলায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি  ৫৫ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) সকাল সোয়া দশটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর  রহমান।
৬০ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী রঘুরামপুন এলাকায় বৃহস্পতিবার সকালে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ কোটি ৫৫ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ১৬৩৪ ভারতীয় উন্নত মানের অবৈধ শাড়ী জব্দ করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর  রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী কসবা উপজেলায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ শাড়ী জব্দ করা হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ