Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কোড্ডা গ্রামে কারো খাদ্য অভাব দেখা দিলে খাদ্য পৌছে যাবে- সভাপতি বন্ধুমহল-৯৬,কোড্ডা

  |   শুক্রবার, ২২ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কোড্ডা গ্রামে কারো খাদ্য অভাব দেখা দিলে খাদ্য পৌছে যাবে- সভাপতি বন্ধুমহল-৯৬,কোড্ডা

বিশেষ প্রতিনিধি

আজ থেকে কোড্ডা, কোড়াবাড়ী ও শ্যামনগরের স্বল্প আয়ের মানুষদের মাঝে ঘরে ঘরে ঈদ উপহার পৌছে দিচ্ছে বন্ধুমহল-৯৬, কোড্ডা সদস্যরা।

এ প্রসঙ্গে উক্ত সংগঠনের সভাপতি স্বরাষ্ট্র মন্তনালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর সিনিয়র সিস্টেম এনালিস্ট (পরিচালক) ইন্জিনিয়ার মো: নজরুল ইসলাম ভূইয়া বলেন, বরাবরের মত উক্ত সংগঠনের সদস্য প্রবাসী উজ্জল ভূইয়া, স্বপন কাজী,মো: স্বপন মিয়া, সরকারী চাকুরীজীবি কুরবান আলী, কুদরত আলী, ব্যবসায়ী রুমেল আহমেদ, মাজহার সবুজ, মো: আব্দুল বাতেন, চাকুরীজীবি জাহাঙ্গীর ভূইয়া, রুমান বাদশাহ, মো: জুয়েল মিয়া সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগীতা করে থাকে তাই তাদের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি ।

বিশেষ করে প্রতিবারই এই মহৎ কাজটি সফলভাবে বাস্তবায়ন করার জন্য মাজহার সবুজ, রোমান বাদশাহ অক্লান্ত পরিশ্রম করে থাকে তাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে জানেন দেশ-বিদেশের বন্ধুদের সহযোগীতায় আমাদের এই অরাজনৈতিক সংগঠনটি গত দুই মাসে তৃতীয়বারের মত স্বল্প আয়ের অসহায় মানুষদের সহযোগীতা করছে।

এই সংগঠনের সবাই শিক্ষিত তাই তাদের চিন্তা ভাবনা খুবই বাস্তবধর্মী ও কল্যাণমুখী।বন্ধুমহল-৯৬, কোড্ডা সকল সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ যে সব সময় কোড্ডা গ্রামের মানুষের পাশে থাকবে এবং এই উপহার স্বল্প আয়ের মানুষদের মাঝে বিতরন অবহ্নত থাকবে।

কোড্ডা গ্রামের কোন পরিবারে খাদ্য সংকট দেখা দিলে এবং আমাদের অবহিত করলে সাধ্য অনুযায়ী তাদের ঘরে খাবার পৌছে যাবে ইণশাল্লাহ। এই সংগঠনের প্রত্যেক সদস্যের জন্ম এই গ্রামে তাই গ্রামের যেকোন ভাল কাজে সহযোগীতা করতে আমরা বদ্ধ পরিকর।

ঈদ উপহার বিতরনের সময় এই সংগঠনের সদস্য ছাড়াও উপস্হিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও  ব্রাক্ষণবাড়ীয়া জেলার জাতীয় পার্টির আহবায়ক জননেতা এড্যা. রেজাউল ইসলাম ভূইয়া, মো: জেনহারুল ইসলাম ভূইয়া লিটন, আব্দুল গফুর বাদল,যুব নেতা আরাফাত মিয়া, মো: শাহরিয়া আরমান, মো: রহমত আলী, মো: রাসেল ভূইয়া, মো: শামীম মিয়া, মো: আনিসুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম রিদয়, কাজী সাহেদ, মুজাহিদুল ইসলাম তুহিন প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ