Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

ত্রি-দেশীয় ক্রিকেট সিরিজ খেলতে আখাউড়া দিয়ে ভারতে গেল প্রতিবন্ধী ক্রিকেট দল

  |   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ত্রি-দেশীয় ক্রিকেট সিরিজ খেলতে আখাউড়া দিয়ে ভারতে গেল প্রতিবন্ধী ক্রিকেট দল

মো: সাইফুল ইসলাম# ত্রিদেশীয় সিরিজ খেলতে আখাউড়া দিয়ে ভারতে গেল বাংলাদেশের হুইল চেয়ার (প্রতিবন্ধী) ক্রিকেট দল।

আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে অধ্যক্ষ সোপানুল সোপানের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিবন্ধী ক্রিকেট দলটি ভারতে প্রবেশ করে তারা কলকাতায় বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে আগামীকাল ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ত্রি দেশীয় ক্রিকেট সিরিজে অংশ গ্রহন করবে। সিরিজকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে গত দুই দিন ধরে অনুশীলন করেছে হুইল চেয়ার ক্রিকেট দল।

‘ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ এর সভাপতি ও দলীয় অধিনায়ক হেদায়েতুল আজিজ মুন্না জানান, প্রথমবারের মতো তিন দেশ মিলে প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন এ সিরিজের আয়োজন করেছে। এ লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট দল গঠন করেছে তারা ত্রি দেশীয় সিরিজ জয়ের জন্য তারা দেশ বাসির কাছে দোয়া ও ভালবাসা চেয়েছেন।

আগামী ২৯শে এপ্রিল ত্রি দেশীয় সিরিজ শেষে দেশে ফিরবেন তারা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধূরী বাপ্পী সময় টিভির জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো:সাইফুল ইসলাম জেলা ক্রিয়া সংস্থার সম্পাদিকা মুক্তি খান প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ