Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নকল সোনার বার দিয়ে আসল স্বর্ণালংকার নিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্রতারক আটক।

  |   শুক্রবার, ১০ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নকল সোনার বার দিয়ে আসল স্বর্ণালংকার নিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্রতারক আটক।

বিশেষ প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণা করে নকল সোনার বার দিয়ে আসল স্বর্ণালংকার নেয়ার সময় তিন প্রতারককে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার দুপুর তিনটায় পৌর এলাকার পৈরতলা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ভুইশ্বর গ্রামের মিজান মিয়ার ছেলে সহিদ মিয়া-(৩০), একই উপজেলার বাড়িউরা গ্রামের জুরু মিয়ার স্ত্রী মুলকি বেগম- (৪৫) এবং নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের মোঃ আলমের ছেলে জসিম-(২৬)।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে নবীনগর উপজেলার তিন মহিলা চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া আসেন। চিকিৎসা শেষে তারা নবীনগর ফেরার জন্য পৌর এলাকার পৈরতলা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় উঠলে ওই তিন প্রতারক তাদের কাছে কোনো টাকা-পয়সা নেই বলে তাদের কাছে থাকা নকল সোনার বারটিকে আসল সোনা বলে মহিলাদের দেখিয়ে সোনার বারের বদলে টাকা দিতে বলেন।
মহিলারা তাদের কাছে টাকা নেই বলার পর প্রতারকরা টাকার বদলে ওই তিন মহিলার সাথে থাকা স্বর্ণালংকার নিতে চাইলে তারা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তিন প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ