Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নবীনগরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ১ নিহত,২ আহত

  |   শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নবীনগরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ১ নিহত,২ আহত

আখাউড়ার আলো ২৪ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ইলমা নামে (৮ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলমা ওই এলাকার নৌকার মাঝি রবিউল মিয়ার মেয়ে। এ সময় রবিউল মিয়া ও তার ছেলে রাব্বী অগ্নিদগ্ধ হয়েছেন।
আহত রবিউল জানান, তার স্ত্রী রুমা সকালে ঘুম থেকে ওঠার পর পরিবারের জন্য এলপি গ্যাসের চুলায় রান্না করছিল। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রুমা রান্না বসিয়ে দিয়ে ঘরের বাহিরে টয়লেটে যায়। হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলমার মৃত্যু হয়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হাবিবুর রহমান জানান, রাব্বীর শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে । এছাড়া রবিউলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ