Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নবীনগরে ভালোবেসে পালিয়ে ফেঁসে গেলেন যুবক, অপহরনের অভিযোগে গ্রেপ্তার

  |   শনিবার, ২৬ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নবীনগরে ভালোবেসে পালিয়ে ফেঁসে গেলেন যুবক, অপহরনের অভিযোগে গ্রেপ্তার

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে অপহরণের শিকার দুই ছাত্রী চট্টগ্রাম ও কুমিল্লা থেকে উদ্ধার হয়েছে। গতকাল শনিবার ভোরে ও গত শুক্রবার বিকেলে নবীনগর থানা পুলিশের পৃথক অভিযানে তারা উদ্ধার হয়। এ ঘটনায় দুই অপহরণ কারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে নবীনগর উপজেলার কাইতলা গ্রামের বাছির মিয়ার ছেলে রবিউল মিয়া ও চট্টগ্রামের পাঁচলাইশ থেকে নবীনগরের আলীয়বাদ গ্রামের ফুরকান মিয়ার ছেলে এমদাদুল হক নাদিম গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদেরকে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান, রসুল্লাবাদ গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে ১০ দিন আগে অপহরণ করে নিয়ে যায় রবিউল। অন্যদিকে মাসখানেক আগে বিটঘর গ্রামের এইচএসসি পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে নাদিম। এসব ঘটনায় থানায় পৃথক মামলা হলে পুলিশ অভিযানে নামে তাদের আটক করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ