Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু..

  |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু..

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (২৫) নামে এক ছাত্রলীগ নেতার
মৃত্যু হয়েছে।

নিহত রাজ্জাক উপজেলার সদর ইউনিয়নের
পশ্চিম পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ছিলেন।

নিহতের খালাতো ভাই আব্দুল মজিদ জানান,সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়িতে থাকা ধান শুকিয়ে গোসল করতে প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক। পরে বাড়ির পাশে
একটি গাছের সাথে জড়ানো তারে কাপড় রাখতে যায় সে। গাছের তারটি ঘরের বিদ্যুতের তারের সাথে লাগানো ছিল। তখন অসাবধানতানশত তার হাত বিদ্যুতের তারের সাথে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে বিদ্যুৎতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ