| বুধবার, ২৯ অগাস্ট ২০১৮ | প্রিন্ট | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম: ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী এনা পরিবহনের চালকের বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ঝরলো মা-মেয়েসহ তিনটি তাজা প্রাণ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুরা নামক স্থানে বুধবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বেপরোয়া ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের খাদে পড়ে গেলে ৩ নিহত ও অন্তত ২০ জন আহত হয়।
নিহত তিনজনের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। এরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা সালাউদ্দিনের স্ত্রী রুবিনা নূর, ৫৫, ও তার মেয়ে সামিনা নূর, ২৮। নিহত অপর শিশুর পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার উপপরিদর্শক (এস আই)এবি সিদ্দিক জানান, সিলেট অভিমুখী এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈশামুড়া এলাকায় মহাসড়কের ডান দিকের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে সরাইল বিশ্বরোড হাইওয়ে থানা, সরাইলসরাইল থানার পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।