Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

পারাবত ট্রেন থেকে ছিটকে পড়ে যুবক আহত।

  |   শুক্রবার, ১৫ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

পারাবত ট্রেন থেকে ছিটকে পড়ে যুবক আহত।

বিশেষ প্রতিনিধি: আখাউড়া-মুকুন্দপুর রেলপথে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে হামিদুল হক (২০) নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছে। আহত হামিদুলকে আজ শুক্রবার রাত সোয়া ১০টায় আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আখাউড়া হাসপাতাল সুত্রে জানাগেছে, আখাউড়া-মুকুন্দপুর রেলপথের মুকুন্দপুর স্টেশন আউটারে সন্ধ্যা সোয়া ৭টায় সিলেট-ঢাকাগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় হামিদুল হক নামে এক যুবক। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুকুন্দপুর স্টেশন মাষ্টারের চিঠি হাতে নিয়ে চিকিৎসার জন্য আজ শুক্রবার রাত ১০টায় আখাউড়া হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানায়, আজকের পর তার অবস্থার উন্নতি না হলে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করা হবে। আহত হামিদুল হক লালমনির হাট জেলার রামজীবন গ্রামের মুঙ্গুল হোসেনের পুত্র। শাহীন রানা (২৭) নামে মুকুন্দপুর এলাকার এক স্থানীয় লোক রয়েছে হামিদুলের সাথে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি রায় জানায়, এই ঘটনা কেউ পুলিশকে তাৎক্ষনিক জানায়নি তবে আখাউড়া হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ