Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

প্রকাশ্যে উপজেলা ভাইস চেয়ারম্যানের গাড়িতে গুলি, নিহত ১।

  |   শনিবার, ০৬ এপ্রিল ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

প্রকাশ্যে উপজেলা ভাইস চেয়ারম্যানের গাড়িতে গুলি, নিহত ১।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেনের গাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এসময় গাড়িতে থাকা এক গ্রামপুলিশ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম বানু দাস (৪৫)।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে খাটিহাতা বিশ্বরোড এলাকায় পাম্প থেকে গ্যাস আনতে যাচ্ছিল আমার গাড়িচালক। বাহাদুরপুর-তালশহর সড়কের সামনে পৌঁছার পর ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল আমার গাড়ি থামিয়ে চালককে টেনে হেঁচড়ে নামায়। গাড়িতে থাকা গ্রামপুলিশ বানু চিৎকার দিতে চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বানুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি বলেন, সন্ত্রাসীরা আমাকে ও আমার বাবাকে মারতে এসেছিল। আমরা গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যাই। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানান আমির হোসেন।

বিষয়টি নিয়ে আশুগঞ্জ থানার ওসি মো. মাসুদ আলম বলেন, কেন এই হত্যাকাণ্ড তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ঘটনার তদন্ত চলছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। তবে এখানে অন্য কোনো রহস্য আছে কিনা তা যাচাই না করে বলা যাবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ