Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে কসবায় আইনমন্ত্রী…

  |   শুক্রবার, ০৮ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে কসবায় আইনমন্ত্রী…

কসবা প্রতিনিধি: দেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এড. আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের এই ধারাকে অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।
আজ শুক্রবার বিকালে গুণীজনদের সম্মানে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন।
কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃত।
দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম,কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল, কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল ও আইয়ুব আলী ভূইয়া, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন প্রমুখ ।
এই সময় কসবা উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক,ব্যবসায়ীক, রাজনীতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতারের আগে দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা ইউনুছ করীম বেলালী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ