Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

বিএনপির জন্য সংরক্ষিত নারী আসনে ভোট ১৬ জুন

  |   বৃহস্পতিবার, ০৯ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিএনপির জন্য সংরক্ষিত নারী আসনে ভোট ১৬ জুন

বিশেষ প্রতিনিধি# একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন প্রার্থীরা। অন্যদিকে বিএনপির পাঁচজন প্রার্থী শপথ নেয়ায় তারা বাকি একটি আসন পাবে। এ আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ জুন এই ভোট হবে।

এ বিষয়ে বুধবার (৮ মে) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদের ৪৯টি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির অনুকূলে বণ্টন করা অবশিষ্ট একটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে।’

প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আগামী ১৬ জুন সংরিক্ষত আসনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে।

তাতে আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২০ মে, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ মে এবং ভোটগ্রহণ হবে ১৬ জুন।

এ বিষয়ে গত ৫ মে ইসি সচিব হেলালুদ্দীন বলেছিলেন, ‘যেহেতু তারা পাঁচটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে, সেহেতু তারা একটি সংরক্ষিত নারী আসন পাবেন। আমরা তাদের চিঠি দিয়ে জানিয়ে দেব।’

সেদিন তিনি আরও বলেন, ‘আমরা নতুন করে আর তফসিল দেব না। যেহেতু তফসিলের কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু তাদের চিঠি দিয়ে দেব। তারা যদি কারও নাম পাঠায়, আমাদের রিটার্নিং কর্মকর্তা যিনি ছিলেন, উনি সব ঠিকঠাক পেলে আমরা তার নাম গেজেটভুক্ত করব।’

সূত্র: অনলাইন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ