Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪

  |   সোমবার, ১১ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪

বিজয়নগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভিটিদাউদপুরে রাস্তার সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন- আলামিন মিয়া (৩০) সালাম মিয়া (৭০) রহিম মিয়া (৬৫) ফিরোজা বেগম (৫০)  আহতরা ব্রাহ্মণবাড়িয়ায়  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সালাম মিয়ার ও আলামিন মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় ভিটিদাউদপুর নিমেরটুঠার রহিম মিয়ার সাথে রাস্তার সীমানা নিয়ে প্রতিপক্ষ শরিফ মিয়ার সাথে বাগবিতণ্ডা হয়। এই বাগবিতণ্ডার জেরেই শরিফ মিয়ার লোকেরা রহিম মিয়ার উপর হামলা করেন। পরবর্তীতে এটি গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে রহিম মিয়াসহ তার পরিবারের নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করে শরিফ মিয়ার গোষ্টির লোকেরা। পরে আহতদের আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির এএসআই মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ