Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে সরকারি চালসহ ২ জন আটক।

  |   শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে সরকারি চালসহ ২ জন আটক।

মো:সাইফ খান: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৪৮ বস্তা সরকারি চালসহ আব্দুর রহিম (৪০) ও জামাল মিয়া (৫০) নামে দুই জনকে আটকের পর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা।

শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার আহম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও জামাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের নান্নু মিয়ার ছেলে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সংবাদ পেয়ে এনএসআই’র সদস্যরা ইসলামপুর  পুলিশ ফাঁড়ির সামনে থেকে চালভর্তি একটি ট্রাক জব্দ করে। ধারণা করা হচ্ছে চালগুলো খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত সরকারি চাল। চালগুলো বিজয়নগরের চম্পকনগর থেকে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ