Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বেদানার দানায় যত পুষ্টি!

  |   বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বেদানার দানায় যত পুষ্টি!

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

শুধু রূপে নয়, গুণেমানেও সেরা ফল বেদানা। উপকারি উদ্ভিজ্জ পদার্থের সংমিশ্রণ রয়েছে এর প্রতিটি দানায়। পুষ্টি বিজ্ঞানীরা বলছেন, এই ফলটি বহু রোগের হাত থেকে আমাদের বাঁচায়। এমনটি ক্যান্সার নিরাময়েও কাজ করে বেদানার মিষ্টি দানা।

পুষ্টিগুণে ভরা
এক কাপ বা ১৭৪ গ্রাম বেদানায় থাকে প্রায় ৭ গ্রাম ফাইবার, ৩ গ্রাম প্রোটিন, ভিটামিন সি থাকে ৩০% আর ডি এ, ভিটামিন কে রয়েছে ৩৬% আর ডি এ, আছে ১৬% আর ডি এ ফোলেট। এছাড়াও ছোট ফলের এই দানায় ১২% আর ডি এ পটাশিয়াম রয়েছে। যা নানাভাবে শরীরের উপকারে লাগে।

অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ
বেদানায় রয়েছে পুনিক্যালাজিন নামের একটি উপাদান। এটি অসাধারণ শক্তি সম্পন্ন অ্যান্টি-অক্সিডেন্ট। বেদানার রসে এবং খোসায় প্রচুর পরিমাণে এটি পাওয়া যায়। রেড ওয়াইন বা গ্রিন টি-এর থেকে প্রায় তিন গুণ বেশি পরিমাণে এই পুনিক্যালাজিন বেদানার রসে উপস্থিত থাকে।

পুনিসিক অ্যাসিড
বেদানার বীজের তেলে মজুত রয়েছে পুনিসিক অ্যাসিড। বিজ্ঞানের ভাষায় পুনিসিক অ্যাসিড হল একটি কনজুগেটেড লিনোলেয়িক অ্যাসিড এবং এটি নানা জৈব গুণসমৃদ্ধ। শুধু তাই নয়, এটি হল একটি উপকারি স্নেহ পদার্থ বা ফ্যাটি অ্যাসিড হওয়ায় এই উপাদানটি রক্তে মজুত অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে। ফলে কমে আসে হৃদরোগের সমস্যাও।

প্রদাহ কমায়
বেদানা নানা ধরনের প্রদাহজনিত সমস্যা নিবারণে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, পরিপাক তন্ত্রের প্রদাহ এমনকি কোলোন ক্যান্সার প্রতিরোধেও এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ