Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ায় পুলিশের ভয়ে এক ব্যক্তির মৃত্যু

  |   বুধবার, ০১ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ায় পুলিশের ভয়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ আতঙ্কে মোজাম্মেল হক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরবনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মরম আলী ছেলে।

স্থানীয়রা জানায়, একটি মামলায় আদালতের (পি অ্যান্ড এ) জারিকৃত কাগজ নিয়ে মোজাম্মেলের বাড়িতে যায় নবীনগর থানার শিবপুর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই)মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় পুলিশ ধরে নিয়ে যাবে এই ভয়ে মোজাম্মেল বাড়ির পাশে নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বলেন, পুলিশ মোজাম্মেলের বাড়ি থেকে চলে এসেছিল। পরে কে বা কারা গুজব ছড়ায় পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এরপর সে নদীতে ঝাঁপ দেয়। এরপর বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ