Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙতে গিয়ে যুবক আটক।

  |   শুক্রবার, ০৬ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙতে গিয়ে যুবক আটক।

ব্রাহ্মণবাড়িয়ায় হাতুড়ি দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙতে গিয়ে সারওয়ার উদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে আটটার দিকে জেলা শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে পুলিশ তাকে আটক করা হয়।

তিনি পৌর শহরের শিমরাইলকান্দি মহল্লার তাহের উদ্দিনের ছেলে। তবে পরিবারের দাবি, সারওয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। মনোরোগ বিশেষজ্ঞ ডা. মুহিত কামালের চিকিৎসাধীন রয়েছেন সারওয়ার।

পুলিশ জানায়, রাতে সারওয়ার হাতুড়ি নিয়ে পৌরআধুনিক সুপার মার্কেটের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।সারওয়ারের বড় ভাই সালাহ্ উদ্দিন সাংবাদিকদের বলেন, ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসায় পড়তো সারওয়ার। কয়েক বছর ধরে সারওয়ার মানসিকভাবে অসুস্থ। বিকেল থেকে তাকে আমরা খুঁজে পচ্ছিলাম না।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, সারওয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সুএ জাগোনিওজ

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ