Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে জালিয়াতির মামলায় এক ইউপি মেম্বার গ্রেপ্তার

  |   মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে জালিয়াতির মামলায় এক ইউপি মেম্বার গ্রেপ্তার

রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে হিন্দু সম্পত্তি জালিয়াতি করে দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় দানা মিয়া (ছানা মিয়া) নামে এক ইউপি মেম্বার কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বর্তমান ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য। মামলা সুত্রে জানা গেছে

উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বাসিন্দা ক্ষুদিরাম দেবনাথের সোয়া কানি ফসলি জমি এলাকার প্রভাবশালী ও স্থানীয় মেম্বার দানা মিয়া জালিয়াতির মাধ্যমে গত প্রায় এক বছর আগে ভূল দাগ নাম্বারের মাধ্যমে নিজের নামে জরিপ করে নেয়।
এ বিষয়ে জমির মালিক ক্ষুদিরাম দেবনাথ স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার সাহেব সর্দারদের কাছে ধর্ণা দিয়েও কোন প্রতিকার না পেয়ে অবশেষে আদালতে মামলা দায়ের করে।
পরে আদালত থেকে গতকাল দানা মিয়া মেম্বারের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হলে, সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম ওই জালিয়াতি মামলায় ইউপি মেম্বারকে গতকাল রাতেই গ্রেপ্তার করে আজ সকালে আদালতে প্রেরণ করে।

নবীনগর থানার ওসি আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালত থেকে ওয়ারেন্টের কপি পেয়ে সোমবার রাতেই অভিযুক্ত ইউপি মেম্বার দানা মিয়া ওরুফে ছানা মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ