Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে বেয়াইর হাতে বেয়াই খুন

  |   রবিবার, ২৪ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে বেয়াইর হাতে বেয়াই খুন

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বেয়াইয়ের হামলায় আহত মনসুর মিয়া-(৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনসুর মিয়া উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বাড়ির জায়গার বন্টন নিয়ে শনিবার সকালে মনসুর মিয়া ও তার বড় ভাইয়ের স্ত্রী শেফা বেগমের মধ্যে কথা কাটকাটি হয়। এক পযার্য়ে শেফা বেগম বিষয়টি ফোনে তার ভাই একেই গ্রামের আহম্মদ মিয়াকে জানান। খবর পেয়ে আহম্মদ মিয়া ঘটনাস্থলে এসে বেয়াই মনসুর মিয়া ও লায়েছ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে।

আশংকাজনক অবস্থায় মনসুর মিয়াকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মনসুর মিয়ার অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মনসুর মিয়া মারা যায়।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ