Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ার ভাতশালায় যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত ২০

  |   মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ার ভাতশালায় যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত ২০

মো:আনিছুর রহমান: ব্রাহ্মণবাড়িয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-আগরতলা সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে অন্তত ২০জন যাত্রী আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে ১০ জনের নাম জনা গেছে। তারা হলেন, আবু হানিফ(৫০), বাহাদুর(৪২), নদিরা বেগম(৩৫), মাসুদা(৪০), আসাদুল্লাহ(৪৫), ইকবাল(৩৫), আবুল হোসেন(৫০) নয়ন(২৫) ও মনির হোসেন(২৮)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাকরিন হায়দার জানান, আখাউড়ার গাজীবাজার থেকে জেলা সদরের দিকে আসা দিগন্ত পরিবহনের (কুমিল্লা-ব ০৫-০১৬৭) একটি লোকাল বাস যাচ্ছিল। দ্রতবেগে সদর উপজেলার ভাতশালা এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পরে উল্টে যায়।

এ ঘটনায় বাসের ভেতরে থাকা অন্তত ২০জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ