| রবিবার, ১০ মে ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০জন। এরমধ্য আজ রোববার সুস্থ হয়ে বক্ষব্যধি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৫জন।
তাঁদের মধ্যে জেলার নবীনগর উপজেলার তিনজন, নাসিরনগর ও সরাইলের মোট দুইজন রয়েছেন। এনিয়ে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৫জন।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানা যায়, রোববার পাঁচজন চলে যাওয়ার পর আইসোলেশনে আছেন আরো ১৮ জন। গত ২৪ঘন্টায় পাওয়ার রিপোর্টে কারো করোনা পজেটিভ আসেনি। জেলায় মোট দুইজন মারা যান।
সূত্র মতে, শুক্রবার পর্যন্ত ২০৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ৫৯৪ জনের। ৬০ জন বাদে বাকিদের করোনা নেগেটিভ আসে। জেলা বর্তমানে ৭৫১ জন হোমকোয়ারেন্টিন ও ৭৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।